Post Your News

Welcome to Write3

A brand new, global venture in citizen journalism. Join the dynamic, online community and with our mobile feature, report from wherever you are about whatever you feel is news worthy.

Download Mobile App

To download mobile app for write3 Mobile App »

Member Login





Lost your password?

Not a member yet? Sign Up!

Register now with write3!  Register Now »
Your details will be e-mailed to you. Please check the SPAM/Junk also!

কিশোরগঞ্জে নিম্নমানের কাজে বাধা দেয়ায় পৌর কার্যসহকারীকে পিটিয়েছে ঠিকাদারের লোকজন


Reported by SUMIT BANIK
14 January 2012, 08:59:00pm
Category: Corruption
Viewed 584 times.


সুমিত বণিক : কিশোরগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে সিডিউল অমান্য করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের প্রতিবাদ করায় পৌরসভার খোদ কার্যসহকারীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। আহত কার্যসহকারী বোরহান উদ্দিন (৩৩) বর্তমানে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের বয়লা তারাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, পৌর এলাকার বয়লা তারাপাশা এলাকার বাবুল পিয়নের বাড়ি থেকে মামুন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় গাইড ওয়াল, সিসি রাস্তা নির্মাণ কাজ করার সময় নি¤œমানের সামগ্রী ব্যবহার ও সিডিউলে বর্ণিত নির্দেশনা অমান্য করে এক চতুর্থাংশ কাজ করার প্রতিবাদ করেন পৌর কার্যসহকারী বোরহান উদ্দিন। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন তার সাথে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সেলিম মিয়া ৭/৮ জন লোক নিয়ে বোরহান উদ্দিনকে বেধরক পিটাতে থাকে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বোরহান উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত বোরহান উদ্দিন জানান, পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৭ লাখ টাকার ওই অংশের কাজ পায় জেরিন কনষ্ট্রাকশন। গত বৃহস্পতিবার ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ করার সময় আমি পরিদর্শনে গিয়ে অত্যন্ত নি¤œমানের সামগ্রী দেখতে পাই। সিডিউলে বর্ণিত ৬ ইঞ্চি ঢালাইয়ের স্থলে ২ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করার চেষ্টা করে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এ সময় আমি কাজ বাধা দিয়ে সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ করার কথা বলি। এতে প্রতিষ্ঠানটির মনোনীত সেলিম মিয়া ৭/৮ জন লোকসহ লোহার রড দিয়ে আমাকে বেধরক মারপিট করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ঘটনার কথা শুনেছি। কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
 
 
   
Corruption Posts
কটিয়াদী বাজারে তিন তলা বিল্ডিংয়ে ফাটল :ভেঙে ফেলা নির্দেশ
Viewed 83 times.
Disitroud 9 floor Building
Viewed 98 times.
কটিয়াদীতে মাদক সম্রাজ্ঞী চম্পা আক্তারকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার
Viewed 123 times.
কিশোরগঞ্জে অগ্রণী কমার্স এন্ড ফাইন্যান্স মাল্টিপারপাসের কর্মকর্তারা গ্রাহকদের ১০ কোটি টাকা নিয়ে উ
Viewed 95 times.
এক মাস ধরে বন্ধ রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধ
Viewed 744 times.
Most Viewed Posts
Bangladesh v India Cyber war has been started
Viewed 19608 times.
Write Avro Phonetic Bangla On Mobile
Viewed 15273 times.
ঘুরে এলাম দুর্গম নাফাখুম এবং লাইখ্যানঝিরি
Viewed 13639 times.
“Women”: Write3 Photojournalism Competition
Viewed 10979 times.
নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Viewed 7036 times.
Rating:
60.0
221 votes
1 2 3 4 5
নি¤œমানের সামগ্রী ব্যবহার ও সিডিউলে বর্ণিত নির্দেশনা অমান্য করে এক চতুর্থাংশ কাজ করার প্রতিবাদ করেন পৌর কার্যসহকারী বোরহান উদ্দিন।
Share this post:
0 comment(s)
 
 
 
Comment Now!
Comments :    
 
   
   
© 2013. All Rights Reserved by write3.