Post Your News

Welcome to Write3

A brand new, global venture in citizen journalism. Join the dynamic, online community and with our mobile feature, report from wherever you are about whatever you feel is news worthy.

Download Mobile App

To download mobile app for write3 Mobile App »

Member Login





Lost your password?

Not a member yet? Sign Up!

Register now with write3!  Register Now »
Your details will be e-mailed to you. Please check the SPAM/Junk also!

নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


Reported by Nahid
29 January 2012, 05:22:48pm
Category: General News
Viewed 7060 times.




ওয়ার্ল্ড সামিট ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১১ স্বীকৃতি প্রাপ্ত write3.com "ফটোসাংবাদিকতা এবং নিউ মিডিয়া" শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে৷ আগ্রহী পেশাদার ও অপেশাদার ফটোগ্রাফার যারা ফটোসাংবাদিকতা এবং নিউ মিডিয়া নিয়ে কাজ করতে চান তাদের জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হলো গত ২৮ জানুয়ারি ২০১২ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে, ঢাকা৷ কর্মশালাটি পরিচালনা করেছেন বিখ্যাত আলোকচিত্রী এবং করেসপন্ডেন্ট, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি (ইপিএ), আবীর আব্দুল্লাহ৷ এছাড়াও মূল বক্তব্য উপস্থাপন করেন শফিক আলম, বু্যরো চিফ, এএফপি, জুলহাস আলম, রিপোর্টার, দ্য এসোসিয়েটেড প্রেস (এপি) এবং আশ্রাফ আবির, প্রধান নির্বাহী, এমসিসি লিঃ৷

কর্মশালায় প্রথাগত ফটোসাংবাদিকতার পাশাপাশি নিউ মিডিয়া সাংবাদিকতার সেরা দিকগুলোর সমন্বয় করে প্রতিবেদন তৈরির দক্ষতা নিয়ে আলোচনা করা হয়৷ বাংলাদেশের সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়য়ের ফটোগ্রাফি ক্লাব, সাংবাদিকতা বিভাগ, বিভিন্ন ফটোসাংবাদিকতা প্রতিষ্ঠান থেকে প্রায় ১২০ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হয়, যারা নিউ মিডিয়ায় ব্যবহারযোগ্য ফটোসাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল, প্রতিবেদনের সৃজনশীলতা এবং গল্প তৈরির নানা দিক শিখেছেন৷ কর্মশালায় নিউ মিডিয়া প্ল্যাটফর্ম কী সেটা নিয়ে যেমন আলোচনা করা হয়, তেমনি অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে নিজেদের নেটওয়ার্ক তৈরি করবেন সেগুলোও হাতে কলমে শেখানো হয়৷ বিভিন্ন কারিগরি বিষয় শেখার পাশাপাশি অংশগ্রহণকারীরা দেখেছেন কীভাবে চিন্তা করতে হয় এবং পেশাদারী কায়দায় কীভাবে নিউ মিডিয়া নিউজ রুমে কাজ করতে হয়৷

উলেস্নখ্য, www.write3.com হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিটিজেন জানর্ালিজম এর একটি নিউ মিডিয়া ওয়েব প্ল্যাটফর্ম৷ সারাদেশের প্রায় দেড় হাজারেরও বেশি নাগরিক সাংবাদিক এই নিউ মিডিয়াতে কাজ করছেন৷ বাংলাদেশের ৭৫ মিলিয়ন মোবাইল ব্যাবহারকারী রাইট-থ্রি মোবাইল এ্যাপ্লিকেশন ব্যবহার করে সরাসরি নাগরিক সাংবাদিকতায় যুক্ত হতে পারবে৷ পৃথিবীর যেকোন দেশ থেকে রাইট-থির সদস্য হওয়া গেলেও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশেগুলোর সাধারণ মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তা তারা নিজেরাই প্রচার করতে পারবে৷

রাইট-থি মোবাইল এ্যাপ্লিকেশন সহজেই ডাউনলোড করা যায় এবং ইন্টারনেট সংযোগ আছে এমন যেকোন ধরনের মাল্টিমিডিয়া হ্যান্ডসেটে ইনস্টল করা যায়৷ এবং এই মোবাইল ব্যবহার করেই যেকোন সদস্য তার সামনে ঘটে যাওয়া যে কোন গুরুত্বপূর্ন ঘটনা ধারণ করে মুহুর্তের মধ্যেই শেয়ার করতে পারেন৷ ওয়েবসাইটে বার্তা প্রকাশিত হওয়ার পর এর পাঠক ও অন্য সদস্যরা বার্তাটির নিচে তাদের মতামত প্রকাশ করতে পারেন৷ রাইট-থ্রিতে বাংলা ও ইংরেজী দুই ভাষায় সংবাদ প্রচার করা যায়, তবে খুব অল্পসময়ের মধ্যেই আরো তিনটি ভাষায় সংবাদ প্রচার যাবে৷ রাইট-থি ওয়েবসাইট এর ঠিকানা www.write3.com.

নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালার অডিও শুনতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন

1.Mashrur Ahmed Khan, Public Relation Officer, AIUB Photography Club
2.Mr. Shafiq Alam, Bureau Chief, AFP
3.Mr. Julhas Alam, Reporter, The Associated Press (AP)
4.Mr. Abir Abdullah, Correspondent, European Press Photo Agency (EPA)
 
 
Citizen Powered News
 
   
General News Posts
হা্ওরের স্বপ্নের ফেরিওয়ালা
Viewed 5 times.
I
Viewed 21 times.
Tour Package and Air Ticket
Viewed 148 times.
মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
Viewed 183 times.
করুণ আর্তনাদ ও বিভীষিকাময় দৃশ্য : মনোজগতে নেতিবাচক প্রভাব !
Viewed 153 times.
Most Viewed Posts
Bangladesh v India Cyber war has been started
Viewed 19682 times.
Write Avro Phonetic Bangla On Mobile
Viewed 15334 times.
ঘুরে এলাম দুর্গম নাফাখুম এবং লাইখ্যানঝিরি
Viewed 13669 times.
“Women”: Write3 Photojournalism Competition
Viewed 10995 times.
নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Viewed 7060 times.
Rating:
60.0
221 votes
1 2 3 4 5
New Media
Share this post:
3 comment(s)
 
 
A B Thaohid said Thanks for Workshop
18 August 2012
Imran Ahmed said good news
30 July 2012
MD. Aminul Islam said good initiative.
31 January 2012
 
Comment Now!
Comments :    
 
   
   
© 2013. All Rights Reserved by write3.