|
এ এক অবিশ্বাস্য এবং অভাবনীয় জয়৷ যে জয়ী তার জন্য যেমন আনন্দ হচ্ছে, যে হেরেছে তার জন্যও আনন্দ হচ্ছে৷ বাংলার মাটিতে শচীনের শততম সেঞ্চুরীর রের্কড গড়া আর সেই প্রাপ্তির ম্যাচে বাংলাদেশের জয় তুলে নেয়া-একটি ইতিহাস বটে!এর আগে এতো বড় টার্গেট তাড়া করে জয়ের রের্কড বাংলাদেশের ঝুলিতে নেই৷
এই ম্যাচটি শচিনের জন্য যেমন স্মরনীয়, তেমনি বাংলাদেশের জন্যেও৷ কারন এশিয়া কাপে টেষ্ট প্লেয়িং কোনো দেশের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়৷
কে এনে দিল এ জয়? তামিম, জহুরুল, নাসির, সাকিব নাকি মুশফিক? পুরো টিমের অসাধারন পার্ফমেন্সে এসেছে এ জয়৷ সহ-অধিনায়ক মাহামুদুল্লা রিয়াদের ব্যাট থেকে জয়সূচক রান আসার সাথে সাথে মিরপুর স্টেডিয়ামে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে৷ আর সেই উল্লাস ছড়িয়ে পড়ে ঢাকা সহ সারা বাংলাদেশে৷ আনন্দে আত্মহাড়া মানুষ ঘর থেকে বেড়িয়ে আসে রাস্তায়৷ রাস্তায় রাস্তায় দেখা যায় আনন্দ মিছিল আর মানুষের উল্লাস৷
আমাদের বিশ্বাস জয়ের এই ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেট টিম বজায় রাখবে৷ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক শুভ কামনা৷
|