Post Your News

Welcome to Write3

A brand new, global venture in citizen journalism. Join the dynamic, online community and with our mobile feature, report from wherever you are about whatever you feel is news worthy.

Download Mobile App

To download mobile app for write3 Mobile App »

Member Login





Lost your password?

Not a member yet? Sign Up!

Register now with write3!  Register Now »
Your details will be e-mailed to you. Please check the SPAM/Junk also!

দুসপ্তাহ আগেও জামালকে হত্যার চেষ্টা করা হয়


Reported by Jamal Hossain
20 June 2012, 09:05:06pm
Category: General News
Viewed 172 times.


জামাল হোসেন,বেনাপোল থেকে৷৷ যশোরে সাংবাদিক জামাল উদ্দিন হত্যাকাণ্ডের দুই সপ্তাহ আগেও তাকে একবার হত্যার চেষ্টা চালানো হয়েছিল। হত্যার জন্য অভিযুক্ত তোতা মিয়া ও তার ভাই উকিল যে কিশোরকে ভাড়া করেছিল তার অপারগতার কারণে সেসময় ওই ষড়যন্ত্র সফল হয়নি। এই ভাড়া করা মিলন (১৬) মঙ্গলবার যশোরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানায়। সে যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল হামিদের ছেলে। যশোরের মুখ্য বিচারিক হাকিম জাভেদ ইমামের আদালতে মিলন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, তদন্তকালে তারা জানতে পারেন এর আগেও তোতা তার লোকজন নিয়ে সাংবাদিক জামাল উদ্দিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এরই সূত্র ধরে সোমবার দুপুরে উপজেলার সালতা গ্রাম থেকে মিলনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদকালে মিলন হত্যাকাণ্ড সম্পর্কে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দেয়। পরবর্তীতে তাকে আদালতে উপস্থাপন করে জবানবন্দি গ্রহণের আবেদন জানানো হয়।
আদালত সূত্র মিলনের জবানবন্দির উদ্বৃতি দিয়ে জানিয়েছে, সে (মিলন) চোরাকারবারীদের সহযোগী হিসেবে কাজ করে। দীর্ঘদিন ধরে সে তোতা মিয়ার ভাই উকিলের সঙ্গে চোরাচালান পণ্য আনা নেওয়া করে আসছে। দেড়মাস আগে সে উকিলের কাছে দুই হাজার টাকা ধার চায়। এসময় উকিল তাকে এই টাকার পরিবর্তে একটি কাজ করে দিতে বলে। কাজ হিসেবে একজনকে মারার কথা বলায় মিলন প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়। এর কয়েকদিন পর তোতা মিয়া সাংবাদিক জামাল উদ্দিনকে দূর থেকে দেখিয়ে মিলনকে বলে একে মারতে হবে। হত্যাকাণ্ডের দুই সপ্তাহ আগে জামালকে হত্যার জন্য তোতা মিয়া মিলনকে স্থানীয় পাকশিয়া বাজারে পাঠায়। পাকশিয়া বাজারে গেলেও মিলন তার ওপর কোনরকম হামলা না চালিয়ে ফিরে আসে। এতে ক্ষুব্ধ হয়ে মিলনের বাড়িতে গিয়ে উকিল গালিগালাজ করে। একপর্যায়ে সে হাতুড়ি ও চলা কাঠ দিয়ে তাকে পিটিয়ে আহতও করে। পরদিন মিলন উকিলের কাছ থেকে নেওয়া ২ হাজার টাকা ও মোটরসাইকেল ভাড়া বাবদ নেওয়া ৩০০ টাকা ফেরত দিয়ে আসে। #
 
 
 
   
General News Posts
হা্ওরের স্বপ্নের ফেরিওয়ালা
Viewed 23 times.
I
Viewed 31 times.
Tour Package and Air Ticket
Viewed 155 times.
মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
Viewed 191 times.
করুণ আর্তনাদ ও বিভীষিকাময় দৃশ্য : মনোজগতে নেতিবাচক প্রভাব !
Viewed 162 times.
Most Viewed Posts
Bangladesh v India Cyber war has been started
Viewed 19866 times.
Write Avro Phonetic Bangla On Mobile
Viewed 15487 times.
ঘুরে এলাম দুর্গম নাফাখুম এবং লাইখ্যানঝিরি
Viewed 13706 times.
“Women”: Write3 Photojournalism Competition
Viewed 11033 times.
নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Viewed 7104 times.
Rating:
60.0
222 votes
1 2 3 4 5
দুসপ্তাহ আগেও জামালকে হত্যার চেষ্টা করা হয়
Share this post:
0 comment(s)
 
 
 
Comment Now!
Comments :    
 
   
   
© 2013. All Rights Reserved by write3.