জামাল হোসেন,বেনাপোল থেকে৷৷ যশোর শিক্ষা পোর্টাল এর আওতায় যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও যশোর কালেক্টরেট স্কুলে ওয়েবসাইট ও এসএমএস সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও এটুআই জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শুক্রবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরল আলম খান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ইবাদুল হক, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান অ্যাড. মনিরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, যশোর কালেক্টরেট স্কুলের নির্বাহী পরিচালক ও ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
নজরুল ইসলাম খান এছাড়া পৃথক আরো ৫টি অনুষ্ঠানে যোগদেন। এর মধ্যে বিকেলে যশোর জেলা রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা। শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, রেজিঃ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমিতির মহাসচিব মুনছুর আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য চাঁদ, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান অ্যাড. মনিরুল ইসলাম প্রমুখ।
যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে ন্যাশনাল “ই- সার্ভিস সিস্টেম” বিষয়ক মতবিনিময় সভা ও “আউট সোর্সিং ফোরাম” এর প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি এছাড়া জেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে আউট সোর্সিং-এর মাধ্যমে আয়কর বর্ধকবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেননজরুল ইসলাম খান
|