Post Your News

Welcome to Write3

A brand new, global venture in citizen journalism. Join the dynamic, online community and with our mobile feature, report from wherever you are about whatever you feel is news worthy.

Download Mobile App

To download mobile app for write3 Mobile App »

Member Login





Lost your password?

Not a member yet? Sign Up!

Register now with write3!  Register Now »
Your details will be e-mailed to you. Please check the SPAM/Junk also!

পাবনার বেড়ায় ফুটবল খেলা দেখা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ


Reported by Shahinur Rahman Shahin
09 July 2012, 10:42:25pm
Category: General News
Viewed 376 times.


পাবনা থেকে শাহীনুর রহমান শাহীন ঃ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার দুই দল গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত বেড়া সিএনবি বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা স্থানীয় প্রায় ৩০টি দোকান ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই পক্ষের গুরুতর আহত ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বেড়া ডিগ্রি কলেজ মাঠে সানিলা-করমজা স্পোটিং ক্লাব ও বেলকুচি থানার দুখুরিয়া একাদশের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা দেখার জন্য মাঠের বাইরে বসা নিয়ে বেড়া উপজেলার সানিলা ও সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে রাত আটটার দিকে বেড়া সিএনবি বাসস্ট্যান্ড মোড়ে দুই পক্ষের লোকজন লাঠিশোঠা নিয়ে আকস্মিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে র‌্যাব সদস্য, বেড়া ও সাঁথিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ অর্ধ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও দশটি টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত: ৪০ জন আহত হয়।
সংঘর্ষ থামাতে গিয়ে দুই পক্ষের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে বেড়া সার্কেলের এএসপি খান মোহাম্মদ আবু নাছের, বেড়া থানার ওসি আব্দুল হাই, এসআই সাইফুল ইসলাম, এএসআই নুরুল ইসলাম, কনষ্টেবল নজরুল ইসলাম, সাঁথিয়া থানার এসআই রফিকুল ইসলাম কমবেশি আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
রাত সাড়ে নয়টায় বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার পুলিশ আহতের সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। র‌্যাব-পুলিশের তৎপরতার কারণে বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধ শতাধিক রাবার বুলেট ও দশটি টিয়ারসেল নিক্ষেপ করার কথা স্বীকার করে ওসি আব্দুল হাই জানান, ঘটনাস্থলে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
 
 
   
General News Posts
হা্ওরের স্বপ্নের ফেরিওয়ালা
Viewed 4 times.
I
Viewed 20 times.
Tour Package and Air Ticket
Viewed 147 times.
মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
Viewed 183 times.
করুণ আর্তনাদ ও বিভীষিকাময় দৃশ্য : মনোজগতে নেতিবাচক প্রভাব !
Viewed 153 times.
Most Viewed Posts
Bangladesh v India Cyber war has been started
Viewed 19673 times.
Write Avro Phonetic Bangla On Mobile
Viewed 15316 times.
ঘুরে এলাম দুর্গম নাফাখুম এবং লাইখ্যানঝিরি
Viewed 13665 times.
“Women”: Write3 Photojournalism Competition
Viewed 10990 times.
নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Viewed 7050 times.
Rating:
60.0
221 votes
1 2 3 4 5
পাবনার বেড়ায় ফুটবল খেলা দেখা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৪০
Share this post:
0 comment(s)
 
 
 
Comment Now!
Comments :    
 
   
   
© 2013. All Rights Reserved by write3.