Post Your News

Welcome to Write3

A brand new, global venture in citizen journalism. Join the dynamic, online community and with our mobile feature, report from wherever you are about whatever you feel is news worthy.

Download Mobile App

To download mobile app for write3 Mobile App »

Member Login





Lost your password?

Not a member yet? Sign Up!

Register now with write3!  Register Now »
Your details will be e-mailed to you. Please check the SPAM/Junk also!

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সামর্থ্য নেই : আল জাজিরাকে শেখ হাসিনা


Reported by mahadi
29 July 2012, 09:26:46am
Category: General News
Viewed 351 times.


জাতিগত দাঙ্গার কারণে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সামর্থ্য বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুক্রবার লন্ডনে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাত্‍কারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এমনিতেই জনবহুল ও ঘনবসতিপূর্ণ দেশ৷ ইতোমধ্যে সেখানে প্রায় ৩ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে৷ এমন অবস্থায় বাংলাদেশের পক্ষে আরো রোহিঙ্গা শরণার্থীর দায়িত্ব নেয়া সম্ভব নয়৷
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের উচিত বা বাধ্য কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনার স্পষ্ট উত্তর, আপনাদের উচিত মায়ানমার সরকারকে চাপ দেয়া৷ তাদের প্রশ্ন করা, বাংলাদেশ সরকারকে নয়৷ এর জন্য বাংলাদেশ দায়ী নয়৷ বাংলাদেশ নয়, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করা মায়ানমার সরকারেরই দায়িত্ব৷
ইংরেজিতে দেয়া সাক্ষাত্‍কারে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরিতে কাজ করছে মায়ানমার সরকার৷
সাক্ষাত্‍কারে আল জাজিরার পক্ষ থেকে অভিযোগ করা হয়, মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জোর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুশব্যাক করছে৷ এ অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা বলেন, বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করেছেন৷ তাদের খাবার ও পানি দিয়ে সহায়তা করেছেন৷ তাদের নিজ দেশে ফিরে যেতেও সহায়তা করেছেন৷
অলিম্পিক গেমসের উদ্বোধনীতে যোগ দিতে লন্ডন সফররত প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে সাক্ষাত্‍কারটি নেয় আল জাজিরা৷ শনিবার সাক্ষাত্‍কারটি সমপ্রচারিত হয়৷
প্রসঙ্গত, সম্প্রতি মায়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা হয়৷ এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন-ইউএনএইচসিআর সে সময় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গার তিক্ত অভিজ্ঞতার কারণে বাংলাদেশ ওই আহ্বানে সাড়া দেয়নি৷ তবে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য, পানীয় ও চিকিত্‍সাসহ প্রয়োজনীয় সহায়তা দিয়ে মায়ানমারে পাঠিয়ে দেয়৷ এদিকে গত ১২ জুলাই মায়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন জাতিসংঘকে জানিয়েছেন, তারা রোহিঙ্গাদের গ্রহণ করবেন না৷
আল জাজিরার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত্‍কারটি ছিল নিম্নরূপ :
আল জাজিরা : সেখানে লোকেরা চরম অমানবিক পরিস্থিতিতে আছে৷ মৌলিক, মানবিক ও নৈতিক নীতি অনুসারে আপনারা তাদের সাহায্য করতে বাধ্য৷
শেখ হাসিনা : বাংলাদেশ এমনিতেই একটা বাড়তি জনসংখ্যার দেশ৷ আমরা এই বোঝা বইতে পারি না৷ এটা আপনাদের বুঝতে হবে৷ বর্তমানে মায়ানমারে সবকিছু ঠিক আছে৷ কোনো শরণার্থী আসছে না৷
আল জাজিরা : কিন্তু গত দুই মাসে আমরা দেখেছি যে বাংলাদেশী সীমানত্মরক্ষীরা রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে৷ তাদের বিপদের দিকে ফিরিয়ে দেয়া হচ্ছে৷
শেখ হাসিনা : না৷ শুনুন, বাংলাদেশী রক্ষীরা মানবিক আচরণ করেছেন৷ তারা তাদের খাবার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, টাকা দিয়েছেন৷ এবং তারা স্রেফ তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে সহায়তা দিয়েছেন৷
আল জাজিরা : সহায়তা দিয়েছে? তারা তাদের ফিরে যেতে বাধ্য করেছে৷
শেখ হাসিনা : না, না৷ তারা তাদের বাধ্য করেনি৷ বরং তার তাদের রাজি করিয়েছে যে, তাদের নিজেদের দেশে ফিরে যাওয়া উচিত৷ এবং তারা ফিরে গিয়েছে৷
আল জাজিরা : প্রধানমন্ত্রী, আপনি জানেন, তারা তাদের নিজেদের দেশে হত্যা-নির্যাতনের শিকার হচ্ছে এবং তারা পালাতে চেষ্টা করছে এবং আপনার দেশে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না৷
শেখ হাসিনা : আমরা কেন আমাদের দেশে তাদের ঢুকতে দেবো৷ আমরা স্রেফ তাদের ফিরে যেতে রাজি করিয়েছি৷ তাদের যা দরকার সব দিয়েছি৷ আপনারা কেন এ প্রশ্ন করছেন? আপনাদের উচিত এ প্রশ্ন মায়ানমার সরকারকে করা৷ এটা তাদের দায়িত্ব৷
আল জাজিরা : মায়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা নিয়ে আপনারা কখনো মায়ানমার সরকারের কাছে উদ্বেগ জানিয়েছেন?
শেখ হাসিনা : হঁ্যা, আমরা জানিয়েছি৷
আল জাজিরা : তারা কী বলে?
শেখ হাসিনা : রোহিঙ্গাদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরিতে কাজ করছে মায়ানমার সরকার৷ তাদের যা দরকার সব দিচ্ছে৷
আল জাজিরা : আপনি এটা বিশ্বাস করতে বলছেন?
শেখ হাসিনা : অবশ্যই, কেন নয়?
আল জাজিরা : আপনি মনে করেন রোহিঙ্গাদের সঙ্গে মায়ানমারে ন্যায্য আচরণ করা হচ্ছে?
শেখ হাসিনা : আমি আপনাকে বলেছি যে, তারা তাদের নাগরিক৷ এটা তাদের বিষয়৷
 
 
 
   
General News Posts
হা্ওরের স্বপ্নের ফেরিওয়ালা
Viewed 6 times.
I
Viewed 24 times.
Tour Package and Air Ticket
Viewed 148 times.
মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
Viewed 183 times.
করুণ আর্তনাদ ও বিভীষিকাময় দৃশ্য : মনোজগতে নেতিবাচক প্রভাব !
Viewed 153 times.
Most Viewed Posts
Bangladesh v India Cyber war has been started
Viewed 19698 times.
Write Avro Phonetic Bangla On Mobile
Viewed 15350 times.
ঘুরে এলাম দুর্গম নাফাখুম এবং লাইখ্যানঝিরি
Viewed 13673 times.
“Women”: Write3 Photojournalism Competition
Viewed 10998 times.
নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Viewed 7062 times.
Rating:
60.0
221 votes
1 2 3 4 5
এক্স নিউজ
Share this post:
0 comment(s)
 
 
 
Comment Now!
Comments :    
 
   
   
© 2013. All Rights Reserved by write3.