Post Your News

Welcome to Write3

A brand new, global venture in citizen journalism. Join the dynamic, online community and with our mobile feature, report from wherever you are about whatever you feel is news worthy.

Download Mobile App

To download mobile app for write3 Mobile App »

Member Login





Lost your password?

Not a member yet? Sign Up!

Register now with write3!  Register Now »
Your details will be e-mailed to you. Please check the SPAM/Junk also!

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে বৃহস্পতিবার


Reported by Nahid
31 July 2012, 12:41:38pm
Category: Tech
Viewed 814 times.


ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার খবর নিয়ে বিড়ম্বনায় পড়েছেন দেশের ইন্টারনেট ব্যবহারকারী।মঙ্গলবার, না বৃহস্পতিবার ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটবে তা নিয়ে সংশয়ে পড়েছেন নেটিজেনরা।

তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম প্রহরেই ইন্টারনেট সংযোগ বিড়ম্বনায় পড়তে পারেন ইন্টারনেট ব্যবহারকারীরা। সাবমেরিন কেবল ১.১ সিগমেন্টে মানোন্নয়নের কাজের কারণে ওইদিন রাত ১টা থেকে ভোররাত ৫টা পর্যন্ত ফের চার ঘণ্টা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত থাকবেন নেটিজেনরা।

সোমবার ওলো ও সিটিসেল’র পক্ষ থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের জানানো হয় মঙ্গলবার প্রথম প্রহরেই চার ঘণ্টা ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটতে পারে। কিন্তু এ বিষয়ে অন্যান অপারেটররা চুপ থাকায় বিষয়টি নিয়ে অনলাইনে শুরু হয় বিতর্ক। পাশাপাশি বিটিসিএল’র পক্ষ থেকে ইন্টারনেট সংযোগ বিঘ্নের কোনো নোটিশ না আসায় এই দিনক্ষণ নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকেই।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, সাবমেরিন ক্যাবল লাইনের আপগ্রেড কার্যক্রমের দিন পরিবর্তন করায় এই বিভ্রান্তি দেখা দিয়েছে। প্রথমে মঙ্গলবার দিবাগত রাতেই এই কাজ শুরু করা হয়েছিল। তবে পরে দিনটি পরিবর্তন করা হয়। কিন্তু শেষ খবর পর্যন্ত এই পরিবর্তিত দিনটি সম্পর্কে নতুন কোনো বার্তা না দেয়ায় বিড়ম্বনায় রয়েছেন ওলো ও সিটিসেল জুম ব্যবহারকারীরা।

এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা সংগঠন ইসপাব’র সহ-সভাপতি সুমন আহমেদ সাবির জানিয়েছেন, নিয়মিত সাবরেমিন কেবল মেরামতের জন্য বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে।

তথ্য সূত্র : বার্তা২৪ ডটনেট
 
 
 
   
Tech Posts
স্মার্ট ফোন ও ইন্টারনেট
Viewed 70 times.
HTML5
Viewed 125 times.
ইউটিউবে নতুন রেকর্ড গড়ল সাইয়ের ‘জেন্টেলম্যান’
Viewed 600 times.
ওয়েবে শিক্ষাবৃত্তির তথ্য
Viewed 337 times.
What Open Source is?
Viewed 1366 times.
Most Viewed Posts
Bangladesh v India Cyber war has been started
Viewed 19535 times.
Write Avro Phonetic Bangla On Mobile
Viewed 15216 times.
ঘুরে এলাম দুর্গম নাফাখুম এবং লাইখ্যানঝিরি
Viewed 13608 times.
“Women”: Write3 Photojournalism Competition
Viewed 10965 times.
নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Viewed 7021 times.
Rating:
60.0
220 votes
1 2 3 4 5
Internet
Share this post:
0 comment(s)
 
 
 
Comment Now!
Comments :    
 
   
   
© 2013. All Rights Reserved by write3.