|
জামাল হোসেন, বেনাপোল থেকে৷৷ রাজস্ব ফাঁকির অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজ বেনাপোলের ১২টি সিএন্ডএফ এজেন্টস লাইসেন্স সাসপেন্ড করেছেন৷ এই লাইসেন্সগুলোর মাধ্যমে সাতৰীরার ভোমরা শুল্ক স্টেশনে দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি, দুনর্ীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে৷ এসব লাইসেন্সের মূল লাইসেন্স বেনাপোল ও ভোমরায় রয়েছে৷ সাসপেন্ডকৃত লাইসেন্সগুলো হলো মেসার্স হুদা এন্টারপ্রাইজ, মৌসুমী এন্ড জয়, আহাদ এন্টারপ্রাইজ, ওভারসিজ ট্রেডিং কপের্ারেশন, তানভীর এন্টারপ্রাইজ, আল মদিনা ট্রেডিং, শফিক এন্ড ব্রাদার্স (প্রাঃ) লিঃ, আজাদ কিয়াফোর্ড এজেন্সি, সুলতান এন্টারপ্রাইজ, ইসলাম ব্রাদার্স এন্ড কোং, আল মামুন এন্টারপ্রাইজ ও বিএম কর্পোরেশন৷
বেনাপোল কাস্টমস হাউজের লাইসেন্সিং বোর্ডের চেয়ারম্যান ও যুগ্ম কমিশনার ফায়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০০৯ এর ধারা ১৮ অনুযায়ী দেশের বিভিন্ন শুল্ক হাউজ ও স্টেশনে রাজস্ব ফাঁকি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলে এভাবে লাইসেন্স সাসপেন্ড করা হয়৷ বুধবার লাইসেন্স শাখা থেকে ৭দিনের মধ্যে লাইসেন্সের মূল কপি এ দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷
|