Post Your News

Welcome to Write3

A brand new, global venture in citizen journalism. Join the dynamic, online community and with our mobile feature, report from wherever you are about whatever you feel is news worthy.

Download Mobile App

To download mobile app for write3 Mobile App »

Member Login





Lost your password?

Not a member yet? Sign Up!

Register now with write3!  Register Now »
Your details will be e-mailed to you. Please check the SPAM/Junk also!

ঝিকরগাছা থানা পুলিশের বিরুদ্ধে হোরোইন-ফেনসিডিল হজমের অভিযোগ


Reported by Jamal Hossain
10 August 2012, 09:08:26pm
Category: Corruption
Viewed 405 times.


জামাল হোসেন, বেনাপোল থেকে।। চেকিং এর নামে উৎকোচ গ্রহণ এবং পরিবহন তল্লাশী করে উদ্ধারকৃত হেরোইন-ফেনসিডিলসহ সকল চোরাচালান পণ্য নামমাত্র সিজারলিষ্ট দেখিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ঝিকরগাছা থানা পুলিশ। ঈদকে সামনে রেখে এ বাণিজ্য জোরদার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা স্বর্ণপট্টির সামনে থেকে সোহাগ পরিবহন তল্লাশী করে থানা পুলিশ এর এস আই সৈয়দ আলী আড়াই কেজি হেরোইনসহ নাভারন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বকুলসহ দুজনকে আটক করে । মাদক ব্যবসায়ী বকুল ঝিকরগাছা পৌর সদরের হাজিরালী গ্রামেও মাঝে মধ্যে অবস্থান করায় থানা পুলিশের সাথে তার রয়েছে বেশ সখ্যতা। হোরোইন আটকের সংবাদ এস আই সৈয়দ আলী ওসিকে জানানোর পরপরই ভোজবাজীর মতো আড়াই কেজি হোরোইন হয়ে যায় ২শ গ্রাম এবং আসামীকে ছেড়ে দিয়ে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়। এ ঘটনায় হতবাক সাধারণ মানুষ। রাতেই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিষয়টি তদন্তে ঝিকরগাছা থানায় আসেন এ এসপি নাইমুল হক ।
এ ব্যাপারে ওসি হুমায়ন কবীরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন পরিবহন তল্লাসী করে পরিবহনের বাঙ্কার থেকে ২শ গ্রাম হোরোইন উদ্ধার করেছে পুলিশ, যা সিজারলিষ্ট করা হয়েছে। তবে তিনি এএসপি নাইমুল হকের থানায় আসার ব্যাপারটি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন।
অন্যদিকে হোরোইন আটককারী এস আই সৈয়দ আলী বলেন, একটি ২শ গ্রামের প্লাষ্টিক হাইব্রিড সীড লেখা প্যাকেটে হোরোইন সদৃশ বস্তু উদ্ধার করেছি , তবে হেরোইন কি-না বলতে পারবো না। তিনি এএসপি নাইমুল ইসলাম এর রাতে থানায় আসার বিষয়টি অবশ্য স্বীকার করেন।
এছাড়া গত মঙ্গলবার সকালে র‌যাব কর্তৃক আটককৃত ফেনসিডিল ভর্তি ট্রাক ঝিকরগাছার কৃত্তিপুর এলাকায় দূর্ঘটনার কবলে পড়লে ট্রাকের ফেনসিডিল ছড়িয়ে ছিটিয়ে যায়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক অবস্থায় বেশকিছু ফেনসিডিল উদ্ধার করলেও অধিকাংশ স্থানীয় কতিপয় লোক লুট করে নিয়ে যায়। পরে থানা পুলিশ ঐ এলাকার কতিপয় ক্ষমতাসীন দলীয় নেতাদের সাথে সমঝোতার মাধ্যমে লুটকৃত ফেনসিডিল আরো উদ্ধার করে। পুলিশ সিজারলিস্ট না করে মোটা অংকের টাকায় ঐ ফেন্সিডিল বিক্রি করেছে বলে জোর অভিযোগ উঠেছে।
 
 
 
   
Corruption Posts
কটিয়াদী বাজারে তিন তলা বিল্ডিংয়ে ফাটল :ভেঙে ফেলা নির্দেশ
Viewed 81 times.
Disitroud 9 floor Building
Viewed 93 times.
কটিয়াদীতে মাদক সম্রাজ্ঞী চম্পা আক্তারকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার
Viewed 119 times.
কিশোরগঞ্জে অগ্রণী কমার্স এন্ড ফাইন্যান্স মাল্টিপারপাসের কর্মকর্তারা গ্রাহকদের ১০ কোটি টাকা নিয়ে উ
Viewed 91 times.
এক মাস ধরে বন্ধ রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধ
Viewed 742 times.
Most Viewed Posts
Bangladesh v India Cyber war has been started
Viewed 19536 times.
Write Avro Phonetic Bangla On Mobile
Viewed 15216 times.
ঘুরে এলাম দুর্গম নাফাখুম এবং লাইখ্যানঝিরি
Viewed 13608 times.
“Women”: Write3 Photojournalism Competition
Viewed 10965 times.
নিউ মিডিয়া ও ফটোসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Viewed 7023 times.
Rating:
60.0
220 votes
1 2 3 4 5
ঝিকরগাছা থানা পুলিশের বিরুদ্ধে হোরোইন-ফেনসিডিল হজমের অভিযোগ
Share this post:
0 comment(s)
 
 
 
Comment Now!
Comments :    
 
   
   
© 2013. All Rights Reserved by write3.